image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

তরুণ একতা সংঘ’র উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি    |    ২২:১০, মে ১৫, ২০২০

image

চট্টগ্রাম নগরীর আমান বাজার, বালুচরা ও বটতল এলাকায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উত্তর চট্টগ্রামের সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন 'তরুণ একতা সংঘ'। 

শুক্রবার (১৫ মে) ২১শে রমজান আসর সময় হতে সংগঠনটি দেড় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন তরুণ একতা সংঘ’র সভাপতি তরুণ সমাজসেবক ছাত্রনেতা মুহাম্মদ শরীফ খান, সহ-সভাপতি জনাব মুহাম্মদ মোতাম্মিম এবং  সংগঠনের  সাধারণ সম্পাদক  ছাত্রনেতা মুহাম্মদ  শিহাব। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হায়দার, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ কায়েস,মুহাম্মদ সামিন, মুহাম্মদ নাজিম, মুহাম্মদ হাসান,নায়েক,অনন্ত, রিদয়, রিফাত, ইব্রাহিম, ফাহিম, নাজিম, ইমু, বাপ্পি প্রমুখ। 

এবিষয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শিহাব বলেন, “ আপনারা সকলে আমাদের তরুণ একতা সংঘের নেতাকর্মী ও সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সবসময় সুখে দূঃখে মানুষের পাশে থাকতে পারি।'

উল্লেখ্য, এর আগে উক্ত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন এর উদ্যোগে গরীব অসহায় পরিবার এর মাঝে ত্রাণ বিতরণ, অসহায় কৃষক এর পাকা ধান কেটে দেওয়াসহ অনেক কর্মসূচী পালন করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image