শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ২৩:৩৬, মে ১৭, ২০২০
চট্টগ্রাম দক্ষিণ জেলার ‘আমরা ক'জন মুজিব সেনা’র কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আমরা ক'জন মুজিব সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক মোঃ ওয়াজ উদ্দিন আজাদ।
রোববার (১৭ মে) চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক ‘আমরা ক'জন মুজিব সেনা’র অফিসে এ উপহার বিতরণ করা হয়।
এতে আমরা ক'জন মুজিব সেনা চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও উপদেষ্টা, চসিক ৩১ নং ওয়ার্ড কমিশনার তারেক সোলেমান সেলিম ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি'র সার্বিক সহযোগিতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব সেনা'র আহবায়ক, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ উদ্দিন আজাদের ব্যবস্থাপনায় মুজিব সেনার কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব সেনা'র যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ ইকবাল, যু্গ্ম আহবায়ক মো. খালেদ ইবনে হাবীব ছোটনসহ প্রমুখ।
মুজিব সেনার কর্মীরা এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনুভূতি জানিয়ে বলেন, ‘নেতৃবৃন্দের এ ভালোবাসা, এ উপহার আমাদের মাঝে আরও প্রেরণা দেবে। আমাদের প্রতি সিনিয়র নেতৃবৃন্দের ভালোবাসার দৃষ্টি চলার পথে পাথেয় হয়ে থাকবো।’
Developed By Muktodhara Technology Limited