image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

জালালাবাদ ওয়ার্ডে বিএনপি’র ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি    |    ২৩:০৩, মে ১৯, ২০২০

image

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়ে মানুষ মৃত্যুর মুখে পড়লেও সরকার তা নিয়ে কোন প্রকার চিন্তিত না। আওয়ামী লীগ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে আজ তার মাশুল দিতে হচ্ছে। করোনা দূর্যোগের শুরু থেকে যদি করোনা নমুনা পরীক্ষা বৃদ্ধি করে পুরো দেশ লকডাউনের আওতায় আনলে করোনায় আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু হতো না। যে সকল মানুষ করোনা সংক্রমিত হয়েছে এবং মৃত্যু হয়েছে তাদের সকলের জীবনের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। করোনা দূর্যোগে স্বাস্থ্য খাতে ব্যর্থ হলেও ভোট চুরির মতো জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ ও ত্রাণ চুরিতে আওয়ামী লীগ পুরোপুরি সফল বলে মন্তব্য করেন তিনি।

তিনি মঙ্গলবার (১৯ মে) নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বেলাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলম’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি এসএম আবুল ফয়েজ, চট্টগ্রাম মহানগর বিএনপি প্রশিক্ষণ সম্পাদক ও ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, থানা বিএনপির সহ সভাপতি মো. আজগর হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো: আজগর, সাংগঠনিক সম্পাদক মো: ফোরকান প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image