শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ০০:১১, মে ২৩, ২০২০
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা বিএনপির সভাপতি ও ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের পিতা, মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সাবের আহমেদ কন্ট্রাকটার ইন্তেকাল করেছেন ((ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার সময় তিনি নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
এদিকে সাবেক এ বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকক আবুল হাশেম বক্কর ।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে এ শোক সইবার তৌফিক দেয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
Developed By Muktodhara Technology Limited