শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ০০:৪০, মে ২৪, ২০২০
করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবার সংকটে রয়েছে হতদরিদ্ররা। এরই মাঝে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এমন প্রেক্ষাপটে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শ' মধ্যবিত্ত ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ উপহার দিয়ে পাশে দাঁড়ালেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দীন জয়তুন।
শনিবার (২৩ মে) উপজেলার মধ্যবিত্ত ১শ' ছাত্রলীগের নেতাকর্মীকে ঈদ উপহার বিতরণ করেন। এর আগেও কয়েক দফায় তিনি হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন।
এবারের ঈদ উপহার সামগ্রীতে ছিল লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, নুডুলস প্যাক, হালিম, ময়দা, আলু, লবণ, দুধ ও ইত্যাদি খাদ্যদ্রব্য।
বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা ছোটন নাথ, পটিয়া কলেজ ছাত্রলীগ নেতা গাজী মোহাম্মাদ রিদুয়ান, হুলনাইন কলেজ ছাত্রলীগ নেতা আরফাত হোসেন ফাহিম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদ, সাকিব, নয়ন, শাকিল সহ প্রমূখ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দীন জয়তুন বলেন, 'মানুষের জন্য রাজনীতি করি। মানুষের সঙ্কটময় সময়ে পাশে দাঁড়াতে পারলে ভালো লাগে।'
Developed By Muktodhara Technology Limited