image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি    |    ২২:৪০, জুন ১০, ২০২০

image

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি'র আগামী ২০২০-২১ সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।

সংগঠনের সভাপতি লায়ন মোর্শেদ কাদের চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন মোঃ মনজুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূইঁয়া পিএমজেএফ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন হাবিবুর রহমান, লায়ন জাহাঙ্গীর আলম,লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল ও লায়ন কামরুল ইসলাম পারভেজ। 

সভায় ক্লাবের বোর্ড অব ডিরেক্টরস্ কমিটি কর্তৃক ২০২০-২১ সেবা বর্ষের জন্য লায়ন রাজেশ চৌধুরীকে সভাপতি লায়ন মোঃ মনজুরুল আমিনকে সেক্রেটারী এবং লায়ন অমিত চৌধুরীকে ট্রেজারার মনোনীত করা হয়।

এছাড়া ডাঃ শংকর কুমার ঘোষকে সহ-সভাপতি এবং আরিফ মোঃ মঈন উদ্দিনকে জয়েন্ট ট্রেজারার নির্বাচিত করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image