image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

টিসিজেএ সভাপতি এনামের মায়ের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৬:৫২, জুন ১৫, ২০২০

image

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি ও এনটিভির ক্যামেরাপার্সন এনামুল হকের মাতা শামসুন নাহার ইন্তেকাল করেছেন ( ইন্নালল্লিাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে ১৩ জুন শনিবার দিবাগত রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

১৪ জুন রবিবার, বাদ যোহর হাটহাজারী ধলই ইউনিয়নের বদলবাড়ী জামে মসজিদের পাশে পশ্চিম ধলই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থাানে মরহুমাকে দাফন করা হয়।

এদিকে মরহুমা শামসুন্নাহারের মৃত্যুতে টিসিজেএ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে। টিসিজেএ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী প্রেরিত এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক লতিফা আনসারী লুনা, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দাফন শেষে টিসিজেএ-এর পক্ষে মরহুমা শামসুন নাহারের কবরে পুস্প অর্পন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরি, টিসিজেএ সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব ও গাউসিয়া কমিটি নেতা সাদেক হোসেন পাপ্পু। এসময় উপস্থিাত ছিলেন টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image