image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বায়তুশ শরফ পীর আবদুল হাই দুই ব্যাংকের শরীয়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি    |    ২১:১৯, জুলাই ৩, ২০২০

image

বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ  ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শরীয়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি আল আরাফা ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেড এর বর্তমান শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য।

বায়তুশ শরফের প্রধান রূপকার মরহুম হুজুর কেবলা আল্লামা শাহ মোহাম্মদ আবদুল জব্বার (রাহঃ) এর জ্যেষ্ঠ সন্তান আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী'র জন্ম ১৯৭০ সালে। বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ারের অধিকারী আল্লামা আবদুল হাই নদভী ১৯৯০ সালে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস ছাড়াও উপমহাদেশখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ভারতের উত্তর প্রদেশের নদওয়াতুল ওলামা, লক্ষ্ণৌ থেকে "আশ শরিয়াতুল ইসলামিয়া ওয়া উসুলুদ দ্বীন" এর উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রাহঃ) কর্তৃক ছহীহ বোখারী শরীফের সনদ প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন। পাশাপাশি তিনি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় হতে বিএ (অনার্স) পাশ করেন। পরে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (গবেষণা হাদিসতত্ত্ব) ডিগ্রি অর্জন করেন।

এই জ্ঞানতাপস দেশে ফিরে তিনি ১৯৯৩ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও গবেষণাধর্মী কাজে নিজেকে পরিব্যাপ্ত রাখেন। দীর্ঘ আড়াই দশক ধরে কঠোর জ্ঞান সাধনা ও অনুশীলনের মধ্য দিয়ে একজন বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, আলোচক, অনুবাদক হিসেবে দেশব্যাপী তাঁর সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়ে। তাঁর সম্পাদিত, রচিত, লিখিত, অনূদিত গ্রন্থসংখ্যা প্রায় দুই শতাধিক। অত্যন্ত আত্নপ্রত্যয়ী, দায়িত্বশীল, উদার, স্বাধীনতায় বিশ্বাসী, রুচিবোধ সম্পন্ন বিশাল ব্যক্তিত্বের অধিকারী আল্লামা আবদুল হাই নদভী বাংলা, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি ভাষায় সমান পারদর্শী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image