শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৭:২৭, জুলাই ২১, ২০২০
অর্থ ও পেশী শক্তির বদৌলতে হয়তো কখনও সখনও রাজনৈতিক পদ পদবি ভাগিয়ে নেয়া যায় কিন্তু তা মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়াতো দূরে থাক, একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবেও কাউকে গড়ে তুলতে পারেনা বলে দাবী করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজের দুর্নীতিবাজ ও অন্যায়কারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা গেলে ভালো মানুষগুলো রাজনীতিতে আসবেন। রাজনীতি হচ্ছে পবিত্র পেশা। ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি। নীতি-নৈতিকতার ব্যাপারে আমি সবসময় সতর্ক ছিলাম। নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে দেশের দুর্দিনেও রাজনীতি করেছি। কোনো লোভ-লালসা আমাকে নীতিচ্যুত করতে পারেনি।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম।
Developed By Muktodhara Technology Limited