শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৮:১০, জুলাই ২২, ২০২০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে "অ্যা গ্লিমস অফ ফিউচারঃ ক্যারিয়ার ইন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং" (A Glimpse of Future: Career in Mechatronics & Industrial Engineering) শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (বুধবার), তারিখ সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়েবইনার সেশনের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। ওয়েবিনারের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
ওয়েবিনারে রিসোর্স পার্সন হিসেবে "Reform Perform Transform Through Change" বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ট্র্যাক লিমিটেডের অডিট টেকনোলজি বিভাগের প্রধান ও সিনিয়র ম্যানেজার প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস। ওয়েবইনার সেশনে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফেইসবুক লাইভের মাধ্যমে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ২৪ জুলাই উক্ত ওয়েবইনারের পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে। এতে "Engineering Graduates Prospects in Non-Engineering Career" বিষয়ে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সেলস বিভাগের প্রধান ও জেনারেল ম্যানেজার (সেলস) প্রকৌশলী জাকারিয়া জালাল বিশদ আলোচনা করবেন।
Developed By Muktodhara Technology Limited