শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১২:৪১, জুলাই ২৫, ২০২০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী "মুজিব বর্ষ" উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুলাই (রবিবার) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে।
চুয়েট ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকায় সকাল ১১টায় উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এদিন চুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় কয়েক হাজার ফলজ গাছের চারা রোপণ করা হবে।
করোনা পরিস্থিতিতে বিদ্যমান স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, প্রভোস্ট, অফিস প্রধান, শাখা প্রধান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গঠিত সকল কমিটি ও উপ-কমিটির সভাপতি, সদস্য সচিবসহ সদস্যবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
Developed By Muktodhara Technology Limited