শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৬:২১, আগস্ট ৫, ২০২০
সাতকানিয়া উপজেলার খাগরিয়া সামাজিক সংগঠন অভিযাত্রা ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ৪ আগস্ট অভিযাত্রা'র কার্যলয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরখীল ৭নং ওয়ার্ড মেম্বার হাবিব উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষক সামরিক সেল কর্মকর্তা আরফানুল কবির শাকিল। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, রিফাত হাসান, মো.হোবাইর, মো.হামিদ উল্লাহ, রাকিব, অপু, নাসরুল্লাহ, মাদি, তুহিনসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা অভিযাত্রা ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন ও সামাজিক কার্যক্রম গতিশীল রাখার আহ্বান জানান। পরে ২য় বর্ষে পর্দাপর্ণ উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
গত একবছরে অভিযাত্রা ফাউন্ডেশন এলাকায় ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি, ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সেবাধর্মী কাজ পরিচালনা করেন।
Developed By Muktodhara Technology Limited