শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ২১:১৪, আগস্ট ২০, ২০২০
চট্টগ্রাম মহানগরীর দুটি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের ধুমপাড়া সাগরপাড় এলাকায় অবস্থিত জামিয়া রজভিয়া তৌসিফিয়া মডেল হেফজ ও এতিমখানা এবং ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের হাজীপাড়া সুন্নিয়া মসজিদ লেইনস্থ ফয়যানে মাদিনাতুল আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরে মধ্যে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার লায়ন আবুল খায়ের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সেলিম বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আবু ফয়সাল রানা, বন্ধন লিও ক্লাবের ট্রেজারার তনয়, মাহফুজ, নাইম উদ্দিন, শাহাদাত নুর, সাজ্জাদ, ওয়াহিদ প্রমুখ।
এসময় উভয় মাদ্রাসার শিক্ষকদের সাথে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Developed By Muktodhara Technology Limited