image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ভিন্ন রকম আয়োজনে যাত্রা শুরু হলো ভুগি বাই প্রিন্স’র ১৪তম শো-রুম

প্রেস বিজ্ঞপ্তি    |    ২১:১০, আগস্ট ২৪, ২০২০

image

ভিন্নরকম আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ সানমার টাওয়ারে যাত্রা শুরু করলো ভুগি বাই প্রিন্স এর ১৪তম শো-রুম।

২১ আগষ্ট শুক্রবার এই উপলক্ষে ভুগি বাই প্রিন্স এর আয়োজনে এবং সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের সহযোগিতায় সিআরবিস্থ শিরীষ তলায় আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে নগরীর ৪টি এতিমখানা, আইসোলেশন সেন্টার এবং করোনা হাসপাতালে ও বিভিন্নস্থানে ভাসমান সুবিধাবঞ্চিত প্রায় ১১০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লায়ন ড. মেসবাহ উদ্দিন তুহিন, ভুগি বাই প্রিন্স’র মার্কেটিং এক্সুকিউটিব মোঃ আশিক আহমেদ, সংগঠক জাহিদ তানছির, প্রতিষ্ঠানের অনার হুইছ কমিনিউকেশন ফারদিন বাপ্পি, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সংগঠক এহসান বিন দিদার, স্মাইল বাংলাদেশ পরিচালক নজরুল ইসলাম জয়, সভাপতি সাইফুল ইসলাম, রাশেদ, শাহাদাত, মুন্না, বাবলু, রানা, মুহিব, মিনহাজ, ফারুক, সাহির, তানভীর, হৃদয়, ইমরান, মাইনু, শাবনাজ প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image