শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৫:৩১, সেপ্টেম্বর ৫, ২০২০
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১১৭তম সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ-উল-হক, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য (উন্নয়ন) মেজর (অবঃ) প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ এনডিসি, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দীপক কান্তি দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর এবং সিন্ডিকেট সচিব ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
সিন্ডিকেট সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
Developed By Muktodhara Technology Limited