শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৭:৪৫, সেপ্টেম্বর ৭, ২০২০
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর যুব সংগঠন লিও জেলার উদ্যোগে পাহাড়তলী থানা, ক্লিপটন গ্রুপ এবং সার্ভ ফর স্মাইল এর সহযোগিতায় নগরীর পাহাড়তলী বাজার এলাকায় রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপণ করার মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ এলাকায় রাস্তার পাশে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুর রহমান, লিও ক্লাবস চেয়ারম্যান ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, সমাজসেবক মোঃ আশরাফুল্লাহ সামি, পাহাড়তলী বাজার কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক হাজী এস এম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী মোঃ দিদারুল হক।
এ সময় অথিতিবৃন্দ নির্মল পরিবেশ ও বিশুদ্ধ আবহাওয়া নিশ্চিতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। চলমান বৃক্ষরোপণ কর্মসূচির সবুজ নগরায়ণ কার্যক্রম সফল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান আয়োজকরা।
Developed By Muktodhara Technology Limited