image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

প্রবীণ রাজনীতিবীদ এম এ খায়েরের সহধর্মীনি নাজমা খায়ের’র ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৩:১৬, সেপ্টেম্বর ১৯, ২০২০

image

প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম এম এ খায়ের এর সহধর্মীনি নাজমা খায়ের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ রত্নগর্ভা মা।

উল্লেখ্য তাঁর বড় ছেলে মরহুম ক্যাপ্টেন সেকান্দার হায়াত সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন, বড় মেয়ে শিক্ষাবীদ দৈনিক প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রামের প্রকাশক পারভেজ মনিরা আকতার, মেজ মেয়ে চট্টগ্রাম বিশ্বাবদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক খুরশীদ সুলতানা ও ছোট মেয়ে রহীমা সুলতানা। বড় নাতি মির্জা ইমতিয়াজ দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহি সম্পাদক ও নিউজ চট্টগ্রামের এডিটর ইন চিফ।

শুক্রবার রাত দশটায় ফতেয়াবাদ স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি, মহল ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image