শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৯:১৮, অক্টোবর ১০, ২০২০
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাবস অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকালের নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী লিও ইমাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী ও ক্লাব উপদেষ্টা লায়ন আবু তাহের, ট্রেজারার লায়ন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পি, বিদ্যুৎ সেন।
সভায় ক্লাবের সেবা কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হওয়া কার্যক্রমগুলোর মধ্যে এতিমখানায় খাবার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কার্যক্রম, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, মরহুম নেতৃবৃন্দের স্মরণে দোয়া মাহফিল এর সার্বিক চিত্র তুলে ধরেন ক্লাব নেতৃবৃন্দ।
চলতি অক্টোরে ক্লাবের সদস্যদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়। লিও মনির হোসেন বাপ্পিকে চেয়ারম্যান করে এ লক্ষ্যে একটি উপ-কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে লিও সালেহা আকতার সাথী, লিও ইমাম হোসেন , লিও নাঈম উদ্দিন, লিও সাবিহা নাজনীন, লিও আরমান, লিও নাজমুন, লিও শামসুন নাহার স্বপ্না, লিও রায়হান, লিও সামিন, লিও জসি, লিও তুষার, লিও ইরফান ,লিও সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ ক্লাব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সেবা কার্যক্রম আরও জোরদার করার জন্য বিনীত আহবান জানান।
Developed By Muktodhara Technology Limited