image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে ছেলের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

রাউজান প্রতিনিধি    |    ২৩:৩৬, অক্টোবর ২৭, ২০২০

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের রাউজানে ছেলের মোটর সাইকেলে করে মেয়ের শ্বশুরালয়ে যাওয়ার পথে মোটর সাইকেল থেকে পড়ে  খুরশিদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দোস্ত মোহাম্মদ সড়ক (আমীরহাট-মুন্সিরঘাটা সড়কের) লাঠিছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই নারী রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফয়েজু বাড়ির আলী আকবরের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, খুরশিদা বেগম তার ছেলের মোটর সাইকেলযোগে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মোটর সাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়া হসপিটাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোস্ত স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় ছেলের মোটর সাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুনেছি প্রথমে জে.কে মেমোরিয়াল হসপিটাল পরে চমেকে নিয়ে গেলে বিকেলের দিকে ওই নারীর  মৃত্যু হয়। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জননী বলে জেনেছি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাল আল হারুন, এখনো পর্যন্ত এই ধরনের কোন সংবাদ পায়নি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image