শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৫:৪০, অক্টোবর ৩১, ২০২০
গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদকে অন্যায়ভাবে চাকরি থেকে টার্মিনেট করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায়, ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর সাথে একত্মতা প্রকাশ করে সমাজের অনেক সংগঠনের নেতা কর্মীরা যোগদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য এ কে এম মোস্তফা কামাল, জেনারেল সেক্রেটারি, UNIBLC; মোহাঃ আমজাদ আলী খান, প্রেসিডেন্ট, ইউনিবিএলসি ; গোলাম মাহমুদ সোহাগ, সভাপতি বাংলা লিংক এমপ্লয়ী ইউনিয়ন; মোঃ কামরুজ্জামান, সভাপতি, গ্রামীণ টেলিকম; জিনাত রেহানা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা শ্রমিক লিগ ও উপদেষ্টা জিপিইইউ। এছাড়াও জিপিইইউর সাংগঠনিক সম্পাদক মাতুজ আলী কাদেরী সম্মেলনে বক্তব্য রাখেন।
UNIBLC জেনারেল সেক্রেটারি এ কে এম মোস্তফা কামাল গ্রামীনফোন ম্যানেজমেন্ট কে অনুরোধ করে বলেন রবিবারের মধ্যে মিয়া মাসুদ কে তার চাকরি তে পুনর্বহাল করার জন্য। যদি তা না করা হয় তাহলে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, কারণ মিয়া মাসুদ শুধু জিপিইইউ এর জেনারেল সেক্রেটারি ই নয়, অনেক ইন্টারন্যাশনাল লেবার অর্গানিজশন এর সাথে তিনি সম্পৃক্ত। সম্মেলনে অন্য সকল বক্তাগণ ও মিয়া মাসুদ কে তার চাকরিতে অতিসত্বর পুনর্বহাল এর দাবি জানান।
সংবাদ সম্মেলনের মূল পর্যায়ে জিপিইইউর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল একটি প্রেস ব্রিফিং করেন এবং কিভাবে গ্রামীনফোন অন্যায় ভাবে শ্রমিক স্বার্থের বিরুদ্ধে গিয়ে মিয়া মাসুদ কে টার্মিনেট করে তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন। উক্ত সম্মেলনে মিয়া মাসুদ তার বক্তব্যে তুলে ধরেন কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে । বিগত কয়েক মাস ধরে গ্রামীনফোন কর্তৃপক্ষ প্রায় ২০০ জন এম্পপ্লয়ীকে কাজ করা থেকে বিরত রেখেছে চাকরিচ্যুত করার হীন উদ্দেশে। সে উদ্দেশ্য মিয়া মাসুদের নেতৃত্বে জিপিইইউ রুখে দেয় এবং এটাই কাল হলে গেলো গ্রামীনফোন এর জন্য। গ্রামীণফোন কর্তৃপক্ষ এবং এর মূল মালিকানা টেলিনর একসাথে মিলে মিয়া মাসুদ কে চাকরিচ্যুত করে। কারণ কর্তৃপক্ষের ধারণা মিয়া মাসুদ না থাকলে শত শত কর্মী ছাটাই এর প্ল্যান বাস্তবায়ন করতে আর কোনো অসুবিধা হবে না।
সম্মেলন থেকে আন্দোলনকারীরা আবার ও গ্রামীনফোন ম্যানেজমেন্ট কে অনুরোধ করেছে রবিবারের মধ্যে মিয়া মাসুদ কে তার চাকরি তে পুনর্বহাল করার জন্য। যদি তা না করা হয় তাহলে জিপিইইউ গ্রামীনফোন এর সকল এমপ্লয়ীদের সাথে নিয়ে আরো দুর্বার আন্দোলনের ডাক দিবে। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি বলেন জিপিইইউ এর সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে চাকুরীতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি পালন করবে জিপিইইউ।
Developed By Muktodhara Technology Limited