image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সাইফ উল্ল্যাহ মনসুরকে প্রেসিডেন্ট, ডা.মেসবাহউদ্দিন ‍তুহিনকে সেক্রেটারি করে সার্ভ ফর স্মাইল’র কমিটি

প্রেস বিজ্ঞপ্তি    |    ২১:৫০, নভেম্বর ৩, ২০২০

image

চট্টগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন ‘সার্ভ ফর স্মাইল‘ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় আগামী তিন বছরের জন্য গঠিত কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর কামরুন মালেক।

সার্ভ ফর স্মাইল সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধিদের সভায় গঠিত কমিটিতে এম.সাইফ উল্ল্যাহ মনসুরকে প্রেসিডেন্ট ও ডা.মেসবাহউদ্দিন তুহিনকে সেক্রেটারী নির্বাচিত করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ভাইস-প্রেসিডেন্ট ডঃ মোঃ কামাল উদ্দীন, জাহেদুল ইসলাম চৌধুরী, মোঃ আরশাদ ও আবু হাসনাত চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ট্রেজারার মোঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাাদক- মোরশেদ আকতার চৌধুরী, প্রচার সম্পাদক শুভ ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ রাহফিদা সুলতানা (সোনিয়া) সহ ১১ জনের নাম ঘোষণা করা হয়।

সভায় স্বল্প সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নেওয়ার জন্য নব নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে দায়িত্ব অর্পন করা হয়।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এমডিএম কামাল উদ্দিন চৌধুরী বলেন, সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর যে অভিপ্রায় নিয়ে “সার্ভ ফর স্মাইল” যাত্রা শুরু করছে, অচিরেই দুস্থ, অভাবী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও হতাশাগ্রস্থ বেকার যুবাদের মুখে হাসি ফুটিয়ে টিম “সার্ভ ফর স্মাইল” সমাজে তার যথার্থই প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের তান্ডব যখন বাংলাদেশে আছড়ে পড়ে ঠিক সেই মুহুর্তে বিগত ১৬মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে “সার্ভ ফর স্মাইল তার কার্যক্রম শুরু করে। গণমানুষকে করোনা ভাইরাসের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে ব্যাপক গণসচেতনতা কর্মসূচির অংশ হিসাবে উপস্থিত সংবাদকর্মীদের মাঝে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তী এক সপ্তাহের মধ্যে সরকার ঘোষিত লকডাউনের সময় গণমানুষের মাঝে প্রায় লক্ষাধিক মাস্ক বিতরণ করে ‘সার্ভ ফর স্মাইল’। এছাড়া ক্লিফটন গ্রুপের সহায়তায় চিকিৎসা, নিরাপত্তা, নাগরিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নিজেদের সর্বোচ্চ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে সেবা প্রদান অব্যহত রাখতে পারেন সে লক্ষ্যে “সার্ভ ফর স্মাইল” চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম সিভিল সার্জন, মা ও শিশু হাসাপাতাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টম হাউজ, শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষসহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও শ্রমজীবি মানুষের মাঝে পর্যাপ্ত সংখ্যক পিপিই, মাস্ক হ্যান্ড সেনিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও করোনা সচেতনতা মূলক বিভিন্ন লিখা সম্বলিত দশ হাজারের অধিক টি-শার্ট বিতরণ করে। উক্ত সময়ে প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে রুপান্তর করার লক্ষ্যে চলতি মৌসুমে ৪০,০০০ গাছের চারা রোপন ও বিতরণ করে যা বর্তমানেও চলমান রয়েছে। “অভিযাত্রিক ব্লাড ব্যাংক ও “শেষ বিদায়ের বন্ধু” নামক দুইটি সংগঠনকে তাদের নিজ নিজ সেক্টরে সেবা চালিয়ে যেতে “সার্ভ ফর স্মাইল” সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image