শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ০১:১৯, নভেম্বর ৮, ২০২০
চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামী তৈয়বকে গ্রেফতার করেছে বোয়ালখালী পুলিশ ।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে পূর্ব চরণদ্বীপের তফাজ্জল আহমদের ছেলে ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, তৈয়ব ডাকাতি, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ৩টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited