image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ডিসেম্বর

প্রেস বিজ্ঞপ্তি    |    ২২:৩৩, নভেম্বর ১৫, ২০২০

image

চট্টগ্রাম জেলাধীন সকল থানা এবং চট্টগ্রাম মহানগরীসহ ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রামের অধিভুক্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের জন্য  সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর নবায়ন শাখায় নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রামের অধিক্ষেত্রভূক্ত লাইসেন্সধারীগণ নির্ধারিত সময়সূচি মোতাবেক ক্যান্টনবোর্ড চট্টগ্রামে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্র নবায়ন করতে পারবেন।

ইতোমধ্যে যে সমস্ত লাইসেন্সধারী স্মার্ট লাইসেন্স কার্ড পেয়েছেন সে সমস্ত লাইসেন্সধারীগণকেও নবায়নের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত তারিখের ন্যুনতম ৩ দিন পূর্বে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা (www.licence.gov.bd)।

নবায়নের তারিখ নিম্মরুপ :
রাউজান  উপজেলায় সাধারণ  ১ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ২৮ নভেম্বর, লোহাগড়ায় সাধারণ  ০২ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ৩০ নভেম্বর, ফটিকছড়ি সাধারণ ৩ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ০১ ডিসেম্বর, রাঙ্গুনিয়ায় সাধারণ  ০৬ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ০৩ ডিসেম্বর, পটিয়ায় সাধারণ ০৭ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ০৪ ডিসেম্বর। চন্দনাইশ উপজেলায় সাধারণ ০৮ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ০৫ ডিসেম্বর, সাতকানিয়ায় সাধারণ ০৯ ডিসেম্বর স্মার্ট কার্ডধারীদের ০৬ ডিসেম্বর, বোয়ালখালী উপজেলায় সাধারণ  ১০ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ০৭ ডিসেম্বর, বাঁশখালী উপজেলায় সাধারণ  ১৩ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ১০ ডিসেম্বর। হাটহাজারী উপজেলায় সাধারণ  ১৫ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ১২ ডিসেম্বর, আনোয়ারা উপজেলায় সাধারণ  ১৭ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ১৪ ডিসেম্বর, সীতাকুন্ড উপজেলায় সাধারণ ২০ ডিসেম্বর,  স্মার্ট কার্ডধারীদের ১৭ ডিসেম্বর, মীরসরাই ও জোরারগঞ্জ উপজেলায় সাধারণ ২২ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ১৯  ডিসেম্বর । চট্টগ্রাম সেনানিবাস সাধারণ ২১ ডিসেম্বর, স্মার্ট কার্ডধারীদের ১৮ ডিসেম্বর।

এছাড়াও কোতোয়ালী ইপিজেড সদরঘাট চকবাজার আকবরশাহ কর্ণফুলী পাঁচলাইশ ও বায়জিদ  এলাকার জন্য ০১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে । এছাড়া ডবলমুরিং হালিশহর বন্দর চাঁন্দগাও পাহাড়তলী পতেঙ্গা বাকলিয়া ও খুলশী এলাকার জন্য ১৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখে নবায়নের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।

লাইসেন্স ফি :
বন্দুক/শর্টগান/রাইফেল- ৫ হাজার এবং পিস্তল/রিভলবার-১০ হাজার টাকা। নবায়ন ফি জমাদানের কোড নং ১-২২১১-০০০০-১৮৫৯।  
নবায়ন ফি উপর ১৫% ভ্যাট জমাদানের  কোড নং ১-১১৩৩-০০২৫-০৩১১। সোনালী ব্যাংক লিঃ কোর্ট হিল শাখায় নবায়ন ফি ও ভ্যাট জমা দিতে হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image