image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

লোহাগাড়ায় গতিরোধক কেড়ে নিল রিকশা চালকের প্রাণ

লোহাগাড়া প্রতিনিধি    |    ২১:১২, ডিসেম্বর ২, ২০২০

image

লোহাগাড়ায় সড়কের গতিরোধকে রিকশা উল্টে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রিকশাচালকের নাম মোহাম্মদ জকরিয়া আলম (৩২)। তিনি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের গুরু বইন্যাপাড়া এলাকার সরওয়ার গাজীর পুত্র।

বুধবার উপজেলার পুটিবিলার নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রিকশাটিতে পানের ভারী টুকরি ছিল। রিকশা উল্টে যাওয়ায় চালক ওই টুকরির নিচে চাপা পড়ে নিহত হন।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার জকরিয়া আলম লামার কেয়াজুপাড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় পানের টুকরি নিয়ে পুটিবিলা হয়ে আমিরাবাদে যাচ্ছিলেন। পুটিবিলার নতুনবাজার এলাকায় পৌঁছালে সড়কের  গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি উল্টে যায়। এতে পানের ভারী টুকরির নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন,স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিহত রিকশাচালক জকরিয়া আলমের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image