শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৩:৩৪, ডিসেম্বর ৭, ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাবের (সিইউএইচসি) অর্ধ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় অনলাইন মাধ্যম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট নুরুদ্দীন ফাহাদের সভাপতিত্বে এবং অনলাইন প্রমোটার ইসরাত জাহান লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ছালেহ মো. আব্দুল্লাহসহ ক্লাবের গভার্নিং বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড ও এসোসিয়েট মেম্বারবৃন্দ৷
সভায় বর্তমান কমিটির দায়িত্বপ্রাপ্তরা তাদের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কার্যপ্রণালী নির্ধারণ করেন। এবং এই সভায় ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট bdhistoryclub.org পাবলিশ করা হয়৷
Developed By Muktodhara Technology Limited