image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বিচারক জহির উদ্দিন’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়েলসা’র মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি    |    ০১:০২, ডিসেম্বর ১৪, ২০২০

image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তণ ছাত্র পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে চট্টগ্রামে কর্মরত বিচারক জহির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশন (চুয়েলসা) মানবন্ধন করেছে।

রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম নতুন আদালত ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ তৈয়ব আলী ইব্রাহিম (কিরণ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানবন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ. এইচ. এম. জিয়া উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কবির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক, বিভিন্ন সংগঠনের আইনজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে কর্মরত চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তণ ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ লেন, বিচারক জহির উদ্দিন একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ধরণের অন্যায়কারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত। নইলে সন্ত্রাসীরা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠবে।

সভায় বক্তারা  আসামীদের গ্রেফতার করাসহ সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image