image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বুদ্ধিজীবী দিবসে কমার্স কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি    |    ২৩:১৪, ডিসেম্বর ১৫, ২০২০

image

চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রহিম উল্লাহ, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আবুল হাশেম, শিক্ষক পরিষদ সম্পাদক সাইমুন মোরশেদ, সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক ফারুক আহমদ মজুমদার, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা মো. মুন্না, হাসিবুল ইসলাম সাহিল, কায়সার উদ্দিন জুবায়ের, ইকরাম হোসেন, জয় বিশ্বাস প্রমুখ।

দোয়া মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image