image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বিজয় দিবসে বিএফবি ও তিলোত্তমা চট্টগ্রামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি    |    ০০:২৪, ডিসেম্বর ১৭, ২০২০

image

বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন বেটার ফিউচার বাংলাদেশ(বিএফবি) এবং তিলোত্তমা চট্টগ্রামের এবারের বিজয় উৎসব শুরু হয়েছে "পঞ্চাশে সবুজ বাংলাদেশ" এই স্লোগানের মাধ্যমে।

প্রথম ধাপে ১৬ই ডিসেম্বর তারা একযোগে দেশের আটটি বিভাগে সম্মিলিতভাবে ১৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে । চট্টগ্রামের সিআরবিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রায় সাত শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উত্তর-সিএমপি) বিজয় বসাক, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অনুপম সেন। তিলোত্তমা চট্টগ্রামের প্রেসিডেন্ট সাহেলা আবেদিন, লায়ন্স ক্লাব কর্ণফুলীর প্রেসিডেন্ট সোভা নাজ জিনিয়া ও বেটার ফিউচার বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মুহাম্মদ হুসাইন পাভেল। 

আয়োজনে বক্তারা বলেন, প্রকৃতি সব সময়ই ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশকে রক্ষা করে থাকে। এ ক্ষেত্রে তাকে সহায়তা করে বৃক্ষরাজি অর্থাৎ তার বিস্তৃত বনাঞ্চল। কিন্তু, সভ্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে বৃক্ষনিধনের ফলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। ভারসাম্য রক্ষায় যেখানে কোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে সরকারি হিসেবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র ১৭ শতাংশ। বায়ুদূষণ হতে শুরু করে নানা ধরনের দূষণ মুক্ত হতে সবুজায়নের প্রয়োজনীয়তা বর্ণনাতীত।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image