শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৫:৩২, ডিসেম্বর ২৩, ২০২০
লালখান বাজার চানমারী রোডস্থ দোকান লুটপাট ও আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলার চার্জশীটভুক্ত আসামী ও কিশোর গ্যাং লিডার আবুল হাসনাত বেলালের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লালখান বাজার ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মতিঝর্ণা মহল্লা পরিষদের সহসভাপতি আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান, ইউসুফ খান, মহিলা আওয়ামী লীগ নেত্রী, বেবী বেগম, আনোয়ারা বেগম, শিউলী বেগম, মমতাজ বেগম, রাবেয়া বেগম, নাসরিন আক্তার, ওয়ার্ড যুবলীগ নেতা হাসান সোহাগ, মোঃ রাসেল খান, মোঃ শামীম আহসান, মোঃ শরীফ বেপারী, মোঃ সুমন, সোহেল, আল আমিন, মোঃ হানিফ, মোঃ তানভীর, মোঃ জাকির হোসেন, নিজাম উদ্দীন রুবেল, আল আমিন খান শুভ, শাখাওয়াত হোসেন শাওন, ইব্রাহিম খলিল বাপ্পি, আমির হোসেন বাবু, খায়রুল নুর ইসলাম খায়ের, সাইফুল ইসলাম হৃদয়, আলী আরমান, মোঃ তুষার, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ হৃদয়, আবুল হোসেন, মোঃ শিপন, মোঃ আলী, জামাল মোঃ বাবু, আব্দুল করিম মারুফ, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান, খুলশী থানা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ফয়সাল আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ ফাহিম উদ্দিন, আশ্রাফুজ্জামান বাবু, মোঃ তানভীর মুক্তাদির, সাইফুল ইসলাম সুজন, শেখ ফাহিম প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের বিরুদ্ধে মিথ্যা করুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলাল, একজন কিশোর গ্যাং লিডার। সে বিভিন্ন সামাজিকতা অনুষ্ঠান ও মিছিল মিটিং যাদেরকে নিয়ে করেন তারা সুদীপ্ত হত্যা মামলার আসামী এবং নারী ধর্ষণ মামলার আসামী। এসন্ত্রাসী চক্র কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলালের নির্দেশে লালখান বাজার আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু ভাংচুর করেন এবং চাঁনমারী দোকান পাট ভাংচুর ও টাকা লুটপাট করেন। লালখান বাজার এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজী নিয়ন্ত্রণ করেন সুদীপ্ত হত্যা মামলার আসামী মোক্তার ও নারী ধর্ষণ মামলার আসামী জাকির হোসেন। কাউন্সিলর পদপ্রার্থী বেলাল শপথ নিয়েছিলেন সুদীপ্ত হত্যাকারীর সাথে আপোষ করবেন না, অবশেষে সে তার স্বার্থের জন্য হত্যাকারীদের সাথে আপোষ করে লালখান বাজার এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন।
Developed By Muktodhara Technology Limited