image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটি : বঞ্চিতদের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৯:১৩, ডিসেম্বর ২৯, ২০২০

image

১ কোটি ২০ লাখ টাকার অবৈধ লেনদেনের মাধ্যমে নিশিরাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পকেট কমিটি দেয়ার মাধ্যমে সংগঠনকে কলংকিত করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঘোষিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগরীর পদবঞ্চিত নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে মাঠের নেতাদের বাদ দিয়ে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে রাতের আধারে একটি বিশেষ অঞ্চলকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ করে পদবঞ্চিত নেতারা বলেন, চট্টগ্রাম বিভাগীয় টিম এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এর নির্দেশ ছিল যেন বিগত এক যুগেরও অধিকতর সময় ধরে মামলা-হামলার শিকার হয়েও ধারাবাহিক আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল সেই সাহসী সংগঠক, ত্যাগী ও সংগঠনের নিবেদিতদের সমন্বয়ে যেন একটি আন্দোলনমুখী ও শক্তিশালী কমিটি গঠন করে। কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ অর্থের মোহে প্রিয় নেতার নির্দেশ উপেক্ষা করে এবং ওনাকে ভুল তথ্য দিয়ে ব্যাপক অর্থের বিনিময়ে রাতের আধারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একটি বিতর্কিত পকেট কমিটি ঘোষণা দিয়ে দেয়। যা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের তৃণমূল নেতাদের যেমন করেছে হতাশ, তেমনি হতবাক। আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের  প্রতি আমাদের আকুল আবেদন  অনতিবিলম্বে এই ওয়ান ম্যানদের বাণিজ্যিক কমিটি বাতিল করে আমাদের একটা সুন্দর ও শক্তিশালী কমিটি উপহার দিন।

উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি খোরশেদ আলম টিটু,যু্গ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কাইয়ুমের রশিদ বাবু, ইমতিয়াজ উদ্দিন অপু, অনিক ওয়াহিদ, মোহাম্মদ জনি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, শাহাব উদ্দিন আহমেদ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মাহির, গিয়াস উদ্দিন সারজিল, মোহাম্মদ রাসেল উদ্দিন প্রমুখ। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image