image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চবিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৫:০৮, জানুয়ারী ১৯, ২০২১

image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৮৫তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
 
জম্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৯জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট, জোবরা, ফতেপুর, হাটহাজারী ,আল মাদরাসাতুল মাহমুদিয়া হিফজ খানা ও এতিম খানায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল করা হয়। 

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব উদ্দিন চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান,কলা অনুষদের সদস্য সচিব ছালামত উল্লাহ সালাম, সদস্য আতিকুর রহমান,ছাত্রদল নেতা মো: ইউসুফ, মো: সোয়াইব, মো: কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো: তমাল হোসেন, মো: মহসিন, রাশেদ উল্লাহ, মো: শাহজান, আরিফুর রহমান সহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image