image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চুয়েটের ১১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৬:৫০, ফেব্রুয়ারী ৭, ২০২১

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারির (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ, চুয়েটের ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হযরত আলী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউল হক, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর ও অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সিন্ডিকেট সচিব ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image