শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি | ২৩:৩২, ফেব্রুয়ারী ২৪, ২০২১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া পশ্চিম গাটিয়া ডেঙ্গা এলাকায় এক সাংবাদিকের বাড়ীতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার আনুমানিক রাত ১ টার দিকে সাংবাদিক আবু বক্কর মেহেদীর বাড়ীতে এ দূর্ধর্ষ ডাকাতি হয়েছে।গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতরা।
আবু বক্কর মেহেদী জানান, ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
সাতকানিয়া থানা পুলিশ প্রশাসন ঘটনাস্হল পরিদর্শন করছে। তবে এখনো কোন কিছুই উদ্ধার হয়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Developed By Muktodhara Technology Limited