image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক গুরুতর আহত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৬:৪২, মার্চ ১১, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের চন্দনাইশে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।

হস্পতিবার (১১ মার্চ) বিকাল ২টার সময় চন্দনাইশ উপজেলার বুলার তালুক মক্কা পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত পল্লী চিকিৎসক হলেন কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে আনম রুস্তম আলী।

আহত পল্লী চিকিৎসকের ছোট ভাই ইব্রাহিম জানান, বৃহস্পতিবার দুপুরে এস.আলম বাসযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। পথিমধ্যে চন্দনাইশ উপজেলার বুলারতালুক এলাকায় বাসটি যাত্রাবিরতি করলে ডাব কেনার জন্য রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা অপর একটি বাস পল্লী চিকিৎসক রুস্তম আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে  গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত পল্লী চিকিৎসক মাথায় ও কাঁধে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image