image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় অভিযান ঠেকাতে হামলা, মৎস্য আড়ৎ সিলগালা

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:১৩, এপ্রিল ১৫, ২০২১

image

আনোয়ারায় ভেজাল বিরোধী অভিযানে আড়ৎধারের হামলা

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় একটি মাছের আড়তে  ভেজাল বিরোধী অভিযানে গিয়ে হামরার শিকার হলেন মৎস্য অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার(১৫ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার কালবিবি মোড়ের এবিসি সৎস্য আড়তে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা প্রশাসন আড়ৎটি সিলগালা করে দিয়েছে।

আনোয়ারা উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক জানান, বৃহস্পতিবার সকালে মৎস্য আড়তে চলমান ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে এবিসি নামের ১ নং মৎস্য আড়ৎ থেকে  জেলি মিশ্রিত চিংড়ি ধরার পর আড়ৎদারের লোকজন অভিযানে বাধা দেয় এবং উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি এনামুল হককে ধাক্কা দেয়াসহ গালি-গালাজ করে  হেনাস্তা করে অভিযানে বাধা প্রদান করে।

পরবর্তীতে অফিস সহকারী এনাম তাদের কাছে টাকা চাইছে বলে প্রচার করতে থাকে।

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ’র নির্দেশে  উপজেলা সহকারি কমিশনার( ভূমি) তানভীর হাসান চৌধুরী অভিযান চালিয়ে কালাবিবি মোড়ের এ বি সি মৎস্য আঁড়ৎ সিলগালা করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এ বিসি মৎস্য আড়ৎ এর মালিক মো.শাহেদ জানায়, মাছে জেলি না থাকার পরও মৎস্য অফিসের লোকজন মাছ জব্দ করার চেষ্টা করলে তাদের সাথে দোকান কর্মচারীদের ধাক্কাধাক্কি  হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, কালাবিবি মোড়ের এবিসি মৎস্য আড়তে অভিযান চালালে সরকারী কাজে বাধা দেয় এবং এক কর্মচারীকে ধাক্কা দেয়। সেই সাথে ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা টাকা চাওয়ার  অভিযোগ তোলার চেষ্টা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image