image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

ফটিকছড়িতে তুচ্ছ ঘটনায় এক যুবককে ছুরিকাঘাতের দায়ে গ্রেপ্তার-১

ফটিকছড়ি প্রতিনিধি    |    ২০:৩৯, এপ্রিল ১৭, ২০২১

image

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যু্বক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরহাট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবককে পথচারীরা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আহত বাবুল (৩৬) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক ইলিয়াসের পুত্র। সে দীর্ঘদিন ধরে নাজিরহাটের গুল মোহাম্মদ তালুকদার বাড়িস্থ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন বলে জানা গেছে। অভিযুক্ত যুবকের নাম সাকিব (১৮)। 

সে নাজিরহাট বাজার সংলগ্ন চুন্নার বাপের বাড়ির জনৈক আবু তৈয়ব ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নাজিরহাট বাজার সিটি সেন্টারের সামনে বাবুলের সাথে সাকিব নামে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে বাবুলকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাকিব।

এদিকে, ঘটনার এক ঘন্টার মাথায় ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে (১৮) নাজিরহাট ঝংকার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ব্যাপার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ছুরিকাঘাতকারী সাকিবকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে
তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image