image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে অন্তহীন ফাউন্ডেশন ও গাউছিয়া কমিটির ভ্রাম্যমাণ করোনা নমুনা সংগ্রহ বুথ চালু

প্রেস বিজ্ঞপ্তি    |    ০১:২৪, এপ্রিল ২১, ২০২১

image

করোনা মহামারিতে চট্টগ্রামে মৃত্যু ও শনাক্তের হার প্রতিদিন বেড়েই চলেছে। করোনা পরীক্ষার দূর্ভোগ তথা ঝামেলা এড়িয়ে বাসায় বসে নির্বিঘ্নে যাতে টেস্টের জন্য নমুনা দিতে পারেন সে সুযোগ করে দেয়ার জন্য চট্টগ্রামে ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ বুথ চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন ও গাউছিয়া কমিটি বাংলাদেশ।

চট্টগ্রাম নগরের ছয়টি স্পটে শনিবার (১০ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু করেছে এই দুই সংগঠন। এর আগেও তারা একইভাবে নমুনা সংগ্রহ করত। মাঝে সংক্রমণ কমে আসায় কিছুদিন বন্ধ ছিল তাদের এই কার্যক্রম। 

সংগঠনটির প্রজেক্ট লিডার ও ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দীন চৌধুরী কাজল বলেন, ‘ফাউন্ডেশন ও গাউছিয়া কমিটির যৌথ সহয়তায় চট্টগ্রাম নগরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ছয়টি নির্ধারিত এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনা টেস্ট করাতে আর্থিক সংকটের ফলে সাধারণ মানুষকে যে বিড়ম্ভনায় পড়তে হয়, তা কাটাতে এ উদ্যোগ বলে তিনি দাবি করেন। তবে সরকারি ফি হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের কাছ থেকে এই ১শ টাকাও নেয়া হয় না বলেও জানান উদ্যোক্তরা।

তাদের সংগৃহীত নমুনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পরীক্ষা করা হয় বলেও জানান শরফুদ্দীন চৌধুরী কাজল। 

তিনি বলেন, ‘এর আগে গত বছর আগস্টের ১০ তারিখ থেকে শুরু করে সফলভাবে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত ১ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করেছি। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ করা হয় এ কার্যক্রম। তবে পুনরায় মহামারী বৃদ্ধি ফেলে শনিবার (১০ এপ্রিল) থেকে সিভিল সার্জন চট্টগ্রাম পরিচালিত ছয়টি আরবান ডিসপেনসারি থেকে শুরু করা হয়েছে নমুনা সংগ্রহের এ কার্যক্রম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image