image

আজ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইং

কর্ণফুলীতে বেপরোয়া কিশোরগ্যাং : তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত

কর্ণফুলী প্রতিনিধি    |    ১৭:১৬, এপ্রিল ২৩, ২০২১

image

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় দিনদিন বেপরোয়া হয়ে ওঠছে কিশোরগ্যাং। তুচ্ছ ঘটনায়ও লিপ্ত হচ্ছে হামলা মারামারির ঘটনায়। কখনো কখনো ঘটছে হত্যাকান্ডের মতো ঘটনাও। তারই ধারাবাহিকতায় এক কিশোরীকে নিয়ে ফেসবুকে ম্যাসেঞ্জারে আলাপচারিতায় সৃষ্ট বিরোধে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ গ্রুপ। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত সোহান চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের মো. ইউসুফ আলী সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনা সূত্রে জানা যায়,  চরপাথরঘাটা ৩নং ওয়ার্ডের এক বাসিন্দার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ফেসবুকে ম্যাসেঞ্জারে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে চরপাথরঘাটা এলাকার কিশোর গ্যাং লিডার মহিউদ্দীন আর সুজনের নেতৃত্বে আসিফ, জিসান, আরমান, বাপ্পি, পারভেজ, ইমরান, সাকিব ও মিরাজ ফারুকীসহ আরো ১০/১৫ জনের একটি কিশোর গ্যাং এশার নামাজের পর রাস্তায় বোরহান উদ্দিন সোহান (১৬) কে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন মিয়া বলেন, রাত সাড়ে ১০ টাকার দিকে কর্ণফুলী থেকে সোহান নামক এক কিশোরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে আনা হয়েছে। বর্তমানে মেডিক্যালের ৫ম তলায় ২৭ নং ওয়ার্ডের সার্জারী বিভাগে তার চিকিৎসা চলছে।

কর্ণফুলীর থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image