image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

ফটিকছড়িতে পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি    |    ০০:১৪, মে ১, ২০২১

image

নিহত রাজ দীপ পাল (ফাইল ছবি)

২৪ঘন্টা যেতে না যেতেই ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আনুমানিক ৬বছর বয়সী শিশুটির নাম রাজ দীপ পাল। সে ভূজপুর ভুমি অফিস কর্মকর্তা রনজিৎ কুমার পাল এর একমাত্র পুত্র সন্তান।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম ভূজপুর পাল পাড়ায় তার বসত ঘরের সামনের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।

জানা যায়, দুপুরে যখন সবাই ঘুমাচ্ছিল তখন সবার চোখের আড়ালে বাইরে বের হয়ে যায় শিশুটি। পরে বিকেলে অনেক খোজাখুজির পর তাদের বসত ঘর সংলগ্ন পুকুরে শিশুটিকে ভেসে উঠতে দেখে। এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রনজিৎ কুমার পালের একমাত্র পুত্র সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুবলীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু ও ভূজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন।

এদিকে (বৃহস্পতিবার) উপজেলার নানুপুরে পুকুরে ডুবে ৭ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। সে দক্ষিণ নানুপুর মোহাম্মদ রাশেদের একমাত্র পুত্র সন্তান।


ফটিকছড়িতে পুকুরে ডুবে ৭ বছর বয়সী রোহানের মৃত্যু


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image