image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বহদ্দারহাটে দিনে দুপুরে দেশীয় অস্ত্র হাতে ফ্রটস সোহেলের মহড়া : আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক    |    ১৪:২১, মে ৫, ২০২১

image

চট্টগ্রাম নগরীর বহদ্দরহাটে যুবলীগের নামধারী সন্ত্রাসী মো: সোহেল ওরফে ফ্রটস সোহেলের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। 

সোমবার বিকালে তারা ওই এলাকার ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করেছে বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, মঙ্গলবারও ওই সব সন্ত্রাসীরা চাঁদার জন্য দোকানে এসে চাপ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে যুবলীগ নামধারী সন্ত্রাসী ফ্রটস সোহেল ও হামকা রুবেলের নেতৃত্বে বহদ্দরহাট এলাকায় শক্তির মহড়া দেয়। এসময় তাদের হাতে হকিস্টিক, লাঠি এবং দেশীয় অস্ত্র দেখা যায়। বহদ্দরহাট ফ্লাইওভারের নীচ থেকে তারা মিছিল করে পুরো বহদ্দরহাট চত্বর ঘুরেন। 

মিছিলের অগ্রভাগে ডাকাত রুবেল, শিপাত, হামকা জুয়েল, ভগিনা রুবেল, ল্যংড়া রিপাত, জসিমসহ তালিকাভূক্ত সন্ত্রাসীদের দেখা যায়। 

বহদ্দরহাট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী ও ছিনতাইচক্রের সদস্য ফ্রটস সোহেল ভাসমান হকার, ফুটপাতের ব্যবসায়ী এবং স্থানীয় মার্কেটগুলোর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি র্যা ব ও পুলিশের অভিযানের কারণে তারা ঘা ঢাকা দেয়। গত সোমবার তারা প্রকাশ্যে এসে শক্তির মহড়া দেয়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। 

এব্যাপারে সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকে ভয় দেখাতে নয়। দলীয় কর্মসূচী পালনে বের হয়েছেন।

এব্যাপারে চাদগাঁও থানার অফিসার ইনচার্জকে মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image