image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি    |    ২৩:২৬, মে ৮, ২০২১

image

গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম’র উদ্যেগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় নগরীর বিভিন্ন জায়গায় দুস্থ, ছিন্নমূল, পথচারী ও ভাসমান মানুষদের ইফতারি  বিতরণ করা হয়েছে।

শনিবার (৮মে) সংগঠনের আহবায়ক মির্জা ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষকে মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, মানবিক কাজে সকল স্বেচ্ছাসেবীদের একযোগে কাজ করতে হবে৷ পড়ালেখার পাশাপাশি মানবিক কাজে তরুণদের এগিয়ে আসতে হবে ৷ তাহলেই অমরা একটি সুন্দর বাংলদেশ গড়তে পারবো ৷

এদিন বিভিন্ন সড়কে চলাচলকারী ‍দুস্থ, ছিন্নমূল, পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া ২শ মানুষের হাতে তুলে দেয়া হয় পানির বোতল ও ইফতারের প্যাকেট। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাদ ইরশাদ, আশিক বন্ধু, তসলিম খাঁ, মোহাম্মদ কামাল, মো নুরুল ইসলাম সবুজ, মো জিয়াুর রহমান, মো ইসহাক, মোস্তাফা সাগর, সঞ্চয় কুমার দাশ, মোজাফ্ফর হোসেন সিকদার প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image