শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ০১:৫৫, মে ১০, ২০২১
সাতকানিয়া উপজেলার খাগরিয়া, আমিরখীল এলাকার সামাজিক সংগঠন নবীনরা আলোর প্রতীক ফাউন্ডেশন ৯মে "মানবতার টানে ভালোবাসা থলে" শ্লোগানে আমিরখীল এলাকার দুস্থ অসহায় অর্ধ শতাধিক পরিবারের কাছে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষক সামরিক সেল কর্মকর্তা আরফানুল কবির শাকিল, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ নুর আইমন, সাধারণ সম্পাদক মো. রকিব, প্রচার সম্পাদক সাইফুল্লাহ নুর ইয়াসের, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, ধর্ম সম্পাদক মো.রিহাব, ক্রিড়া সম্পাদক রবিউল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উপদেষ্টা আরফানুল কবির শাকিল বলেন নবীনেরা আলোর প্রতীক ফাউন্ডেশন মানবিক সমাজ নির্মাণে ভূমিকা রাখছে। মানুষ মানুষের জন্য - করোনা সংকটকালীন ও পবিত্র মাহে রমজানে এই সংগঠনের সদস্যরা যেভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এরা নিজেদের কথা চিন্তা না করে, মানুষের উপকারে এগিয়ে এসেছেন ইফতার ও খাদ্য সামগ্রী নিয়ে। ভবিষ্যতেও নবীনরা আলোর প্রতীক ফাউন্ডেশন জন কল্যাণমুখি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Developed By Muktodhara Technology Limited