image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

সাতকানিয়া চরতী মজিদিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৪:০২, মে ১২, ২০২১

image

করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২৮রমজান আছর নামাজের পর প্রকৌশলী আলমগীর তালুকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাতকানিয়া চরতী মজিদিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাহফিল শুরু হয়।

এতে চরতীর বিশিষ্ট সামাজিক ব্যাক্তিবর্গ ও চরতী মজিদিয়া মাদরাসার সিনিয়র শিক্ষগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনায় বক্তাগণ রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দর সমাজ গঠনের প্রতি সবাইকে আহ্বান জানান।

পরিষদের প্রতিষ্টাতা সদস্য হাবিবুর রহমান বলেন, রমজান এসছে সমাজ ও ব্যাক্তিকে পরিশুদ্ধ করার জন্যে। তাই রমজানে ধর্মীয় অনুশাসন মানার মাধ্যমে সবাইকে পরিশুদ্ধ হতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, হাফেজ ইসা, কামাল হোসাইন, মানিক সিকদার, এ্যাড. মাসুদুল ইসলাম প্রমুখ। এ সময় চরতী মজিদিয়ার প্রাক্তন পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরিষদের সাধারণ সম্পাদক রাফিজ বিন মনজুর বলেন, মজিদিয়ার সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ়করণ ও মানবিক কাজে অংশ নেয়ার পাশাপাশি প্রতিষ্টানের যে কোন প্রয়োজনেও পাশে থাকবে প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image