image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে পুলিশের পক্ষ থেকে কেক কেটে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৫:৫৮, মে ২৬, ২০২১

image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের পক্ষ হতে দক্ষিণ বিভাগের উদ্যোগে কেক কেটে ৫টি বিহারে গৌতম বুদ্ধের জন্মদিন ও বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। 

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।

কোতোয়ালী থানাধীন নন্দনকানন বৌদ্ধ বিহার, মোমিন রোডস্থ সার্বজনীন বৌদ্ধ বিহার, পাথরঘাটাস্থ মোহাবোধি বৌদ্ধ বিহার, ব্রিকফিল্ড রোডস্থ জেতবন শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার এবং  চকবাজারের  আন্তর্জাতিক পুর্নাচার বুড্ডিস্ট টেম্পলে এ আয়োজন সম্পন্ন হয়।

সিএমপি পুলিশ কমিশনারের পক্ষে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) কামরুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্ট ফাঁড়ীর ইনচার্জগণ।

ডিসি (দক্ষিণ) বিজয় বসাক, জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংসা পরম ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সাথে একত্রে বসবাস-নীতি উল্লেখ করে সকল ধর্মের মানুষের সাথে হিংসা ভেদাভেদ ভুলে একত্রে বসবাস করার জন্য অনুরোধ করেন। এছাড়াও করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পাওয়ার নিমিত্তে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থণা করার জন্য অনুরোধ করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image