শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ০২:৫৭, মে ৩১, ২০২১
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের আগামী সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৯ মে) চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলফ ভবনে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন লিও ক্লাব এডভাইজার আবু তাহের, লায়ন্স ক্লাব ট্রেজারার আবুল খায়ের, প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পি।
সাধারণ সভায় উপস্থিত সকলের মতামত এবং নির্বাচনী বোর্ডের পর্যালোচনা শেষে রাসেল সুমনকে সভাপতি, ইমাম হোসেনকে সেক্রেটারী ও মির্জা হাছান আরমানকে ট্রেজারার করে আগামী ২০২১-২২ সেবা বর্ষের জন্য গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে সাফায়েত মারুফ আবীর, সালেহা আক্তার সাথী, নাঈম উদ্দিন, আলিম উদ্দিন আশিক, জয়েন্ট সেক্রেটারী নুরুল করিম রায়হান, মো.ইত্তেসাফ সোবহান সামিন, জয়েন্ট ট্রেজারার ওমর ফারুক রনি, জসি, সিস্টার কো-অর্ডিনেটর শামসুন্নাহার স্বপ্না, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর সুমাইয়া আক্তার, টেমার সাফায়েত, টেইল টুইস্টার তুষার, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসোইন, স্পোর্টস কমিটির চেয়ারম্যান জোবায়ের আল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিহা নাজনীন।
এসময় লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, ক্লাবের কার্যক্রম গতিশীল ও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব বজায় রেখে ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে দায়িত্ব প্রাপ্তদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের মেধা ও মননকে কাজে লাগিয়ে নেতৃত্ব বিকাশের এ ধারা সমুন্নত রাখা গেলে ব্যক্তি ও সামাজিক জীবনে সুফল বয়ে আসবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
Developed By Muktodhara Technology Limited