image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুন্ড প্রতিনিধি    |    ২২:১৩, জুন ২৭, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। প্রথম দূর্ঘটনাটি ঘটে রবিবার সকাল ১০ টায় ছোট কুমিরা বাজার এলাকায় দ্বিতীয়টি দুপুর ১২টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে। 

জানা যায়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্রোল পাম্প থেকে তৈল নিয়ে চট্টগ্রামমুখী রোড দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি (২৬) নিহত হন।

নিহত রনি মিরসরাই থানার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার মুকবুল আহম্মদ সওদার বাড়ীর গোলাম চন্দানির পুত্র। 

অপর ঘটনাটি ছোট কুমিরার মসজিদ্দা এলাকায় একটি ভিটুমিনের গাড়ি নির্মল দাস (৫০) নামের এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।  নিহত নির্মল দাসের বাড়ী উত্তর মহসজিদ্দা এলাকার মোহিরা পাড়ায়।  

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত বিষয়গুলি প্রক্রিয়াধীন আছে পরবর্তীতে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একটি কভার ভ্যান আমরা আটক করেছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image