image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ফলোআপ

বাঁশখালীতে নিখোঁজ চিনা শ্রমিকের লাশ মিলল জলাশয়ে

বাঁশখালী প্রতিনিধি:    |    ১২:৪৭, আগস্ট ১২, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে জি কিন কুংওয়েন (৪৮) নামে এক চীনা শ্রমিক গত বুধবার সকালে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওইদিন তাকে অনেক খুঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ ওই চিনা শ্রমিকের লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয়ে তাঁর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিৎ করেন বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার আকতার হোসেন।

এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, 'সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার রহস্য এখনো জানতে পারিনি। এ বিষয়ে অাইনশৃঙ্খলাবাহিনীর তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানান তিনি।' 

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. সফিউল কবীর জানান, 'নিখোঁজ চিনা শ্রমিকের ভাসমান লাশটি প্রকল্প এলাকার পাশে একটি জলাশয় থেকে উদ্ধার করে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক প্রেরণ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।'

উল্লেখ্য, গত বুধবার সকালে ওই চিনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এর পর তাঁকে আর কেউ বিদ্যুৎকেন্দ্রে দেখেননি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।


বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে চায়না নাগরিক নিখোঁজ


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image