image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লোহাগাড়া প্রতিনিধি    |    ০০:২৮, আগস্ট ১৬, ২০২১

image

স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বনবিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও উপজেলা প্রশাসন এবং বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়ার ডিজিএম সরওয়ার জাহান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image