image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রাউজান প্রতিনিধি    |    ০০:৩৩, আগস্ট ১৬, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে শুরুতেই উপজেলা মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেখান থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ফজলে করিম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। 

সভা শেষে বিভিন্ন নারী-পুরুষ উদ্যোক্তাদের ঝণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধিদের মাঝে উন্নত খেজুর বিতরণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী। 

অন্যদিকে সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খাঁনের পরিচালনায় সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image