শিরোনাম
কর্ণফুলী প্রতিনিধি | ২২:০৮, আগস্ট ১৬, ২০২১
দক্ষিণ চট্টগ্রামে সর্বশেষ গঠিত নতুন উপজেলা কর্ণফুলীতে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতোগঠিত হলো প্রেস ক্লাবের কমিটি। দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে প্রেস ক্লাবের আহবায়ক কমিটির বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনকল্পে প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রতিনিধি শফিউল আজম, সমকালের প্রতিনিধি আহমদ উল্লাহ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন।
বৈঠকে সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারন সম্পাদক করা হয়। আগামী দুই বছরের জন্য কমিটিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য; কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মোহাম্মদ মোরশেদ হোসেনকে আহবায়ক, শফিউল আজমকে যুগ্ম আহবায়ক, আহমদ উল্লাহকে সদস্য সচিব ও হুমায়ুন কবির শাহ সুমনকে যুগ্ম সচিব করে গত ২০ জানুয়ারীতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার সিন্ধান্ত গৃহীত হয়।
Developed By Muktodhara Technology Limited